1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED

পরিকল্পনামন্ত্রী: সেপ্টেম্বরেই শেষ হবে লোডশেডিং

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৬.৫৩ পিএম
  • ১৫১ Time View

আগামী সেপ্টেম্বর মাসই লোডশেডিংয়ের সবশেষ মাস হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষের দিক থেকে লোডশেডিং আস্তে আস্তে কমে যাবে। বিশ্বব্যাপী মন্দা কেটে যাচ্ছে।

তিনি বলেন, একনেক সভায় লোডশেডিং নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী হয়তো সেপ্টেম্বরে আস্তে আস্তে লোডশেডিং কমে যাবে।

দেশের পরিস্থিতি ভালো হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে গেল। শ্রীলঙ্কা হয়নি দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্সে প্রবাহ বেড়েছে। ঈদের পরে বেশি রেমিট্যান্স পেয়েছি। ৩০ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো। আমরা খাদে পড়বো না, বরং খাদ থেকে উঠবো। জ্বালানি ধীরে ধীরে বিশ্ব মার্কেটে নামছে। জ্বালানি সমন্বয় করবো।

ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার শতাংশের এক শতাংশ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে, বলেন পরিকল্পনামন্ত্রী।

একনেকের সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৬২৮ কোটি ১৩ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৮৭৬ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে।

প্রকল্পগুলো হচ্ছে

সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ (বসুরহাট-দাগনভুইয়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৭ কোটি টাকা। গল্পামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়কের ২৮তম কিলোমিটারে চুনকুড়ি নদীর উপর চুনকুড়ি সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৪৫ কোটি ৩৩ লাখ টাকা। আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৮ কোটি টাকা। কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩৬ কোটি ১৫ লাখ টাকা। বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা। বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৯ কোটি ৪০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com