1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED

গার্ডার চাপায় নিহতের ঘটনায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২.০৫ পিএম
  • ১৬৭ Time View
Sheikh-Hasina-2

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পরিকল্পনামন্ত্রী জানান, রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় পাঁচজন নিহতের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল (১৫ আগস্ট) বিকেলের দিকে উত্তরার জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দুর্ঘটনা ঘটে। ভারী গার্ডারের নিচে প্রাইভেট কারটি চাপা পড়ায় শুরুতে মরদেহ বের করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর এক্সকাভেটর দিয়ে গাড়িটির ওপর থেকে গার্ডারটি সরিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাঁচজন হলো মো. রুবেল (৬০), ফাহিমা আক্তার (৪০), ঝরনা আক্তার (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। দুর্ঘটনায় আহত হন দুজন। আহত দুজন হলেন মো. হৃদয় (২৬) এবং তাঁর স্ত্রী রিয়া মণি (২১)। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবাই একই পরিবারের সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com