1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নানা আয়োজনে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.৫৪ পিএম
  • ২৫৩ Time View

সকাল থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যদায় নানা আয়োজনে মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতে হয়েছে।

এতে মৌলবীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ,মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (১৫ আগষ্ট) দিনভর দিবসটি ঘিরে আলোকচিত্র প্রদর্শনী, ফলের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা তাঁতী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা তথ্য অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, কাশিনাথ আলাউদ্দির উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিক উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ,পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি দফতর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com