1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

এশিয়া কাপে ওপেনিং করতে পারেন সাকিব-মুশফিক

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.৫৫ পিএম
  • ১৭৫ Time View

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে স্বীকৃত ওপেনার হিসেবে আছেন মাত্র দুজন, এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বিজয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ইমন। এই দুজনকেই ওপেনার হিসেবে বিবেচনায় নিতে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। যদি কোনো ওপেনার চোটে পড়েন তখন বিপদে পড়তে হবে বাংলাদেশকে। অবশ্য সেই চিন্তাও মাথায় আছে বাংলাদেশ দলের।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন বিবেচনায় রয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এখানে স্বীকৃত ওপেনার বলতে বিজয় অথবা ইমন। বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং আক্রমণ তাদের বিপক্ষে কাদের ওপেন করাবো এটাই চিন্তা করতে হবে। মুশফিক হতে পারে। বলা যায় না এটা সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। আমাদের অনেকগুলো অপশন আছে। তবে কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করবো।’

কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। যদিও তিনি টি-টোয়েন্টি খেলেন না আরও এক-দেড় বছর আগে থেকেই। তার অবর্তমানে বেশ কয়েকজন ওপেনারকে খেলালেও তারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে।

সুজন বলেন, ‘আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ওদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করবো কোনো কোনো জায়গায়, চিন্তা করবো ওরকম। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com