1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রসঙ্গে বললেনঃ আপনারা আমারে খায়া ফেললেন

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১০.১৩ পিএম
  • ১৪৩ Time View

‘দেশের মানুষ বেহেশতে আছে’- কথা প্রসঙ্গে এ কথা বলেছেন বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ কথা বলার পর সাংবাদিকরা তাকে বিপাকে ফেলেছেন বলেও জানান তিনি।

রোববার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী হেসে ফেলেন। পরে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) আমাকে ধরে ফেললেন। আই অ্যাম সরি। আমি তো বেহেশত কথার কথা বলেছি। কিন্তু আপনারা আমারে খায়া ফেললেন।’

তিনি বলেন, ‘গত পরশু আমাকে প্রশ্ন করা হয়েছিল- আমাদের ইকোনমিক অবস্থা কেমন? আমি বলেছিলাম, আমরা তো ভালো করছি। এই কোভিডের সময় গত বছর জিডিপির গ্রোথ ছিল ৬ দশমিক ৯৪। তবে আমরা ভালো করার চেষ্টা করছি।’

মোমেন বলেন, ‘আমরা জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি। সে কারণে আমাদের দাম বেড়েছে ৭ শতাংশ। আমেরিকায় বাড়ছে ৯ দশমিক ১ শতাংশ, যুক্তরাজ্যে বেড়েছে, তুরস্কে বেড়েছে, পাকিস্তানে বেড়েছে ৩৭ শতাংশ, মিয়ানমারে বেড়েছে ১৫০ শতাংশ। সেদিক থেকে আমরা তো অনেক ভালো আছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেকের চেয়ে ভালো আছি। বলতে পারেন বেহেশতে আছি। আর যায় কোথায়! সবাই আমারে এক্কেরে…। এই হলো বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা খর্ব।’

তিনি বলেন, ‘আমি কি মিডিয়ার স্বাধীনতা খর্ব করেছি? আফটার অল আই অ্যাম আ পাবলিক ফিগার। নিশ্চয়ই আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। তবে আগামীতে সাবধান হইতে হবে। আমি খোলামেলা মানুষ। আমি শিক্ষক মানুষ। আমি যেটা মনে করি, সেটা খোলামেলা বলে ফেলি। আমার দলও আমাকে বলেছে, এই পজিশনে থেকে ভালো কথা বলা দরকার।’

এর আগে গত শুক্রবার (১২ আগস্ট) সিলেটে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ বেহেশতে আছে’। এরপর সারাদেশে মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com