1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

১৫ আগস্টে রাজধানীতে গাড়ি চলাচলে ডিএমপির নির্দেশনা

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১২.১৪ পিএম
  • ১১৬ Time View

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। এদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

ওইদিন ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে গণপরিবহনযোগে ও পায়ে হেঁটে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষের আগমন হবে ধানমন্ডিতে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চারপাশে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে জানানো হয়, অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমণ্ডি-৩২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গমনাগমনের জন্য নিচের পথ অনুসরণের অনুরোধ করা হলো-

১. মিরপুর-গাবতলী থেকে রাসেল স্কয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ–ধানমণ্ডি-২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর–জিগাতলা–সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমণ্ডি-২নং রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা–শংকর (সাতমসজিদ রোড) হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. রেইনবো এফডিসি থেকে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের পথ:
মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমণ্ডি-২৭ মেট্রো শপিংমল থেকে ডানে মোড় নিয়ে আহছানিয়া মিশন ক্রসিং থেকে বামে মোড় নিয়ে ৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং:
১. ধানমণ্ডি-৩২ নং ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সব গাড়ি)।

২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সব গাড়ি।

৩. আহছানিয়া মিশনের উত্তর রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com