1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭.২৮ পিএম
  • ২২৬ Time View

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার জন্য ৮ আগস্ট পর্যন্ত সময়বেধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ক্রিকেটারদের ইনজুরি ও সাকিব আল হাসানের চুক্তি ইস্যুতে এসিসির কাছ থেকে আরও তিনদিন বাড়িয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও জটিলতার কারণে ১১ আগস্টও দল ঘোষণা করেনি বিসিবি। অবশেষে সাকিব আল হাসানকে অধিনায়ক করে শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের দলে ফিরেছেন সাব্বির রহমান।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আঙুলের চোটে পড়া নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। যদিও তার খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে ফিটনেস সাপেক্ষে। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও। এ ছাড়া অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা থাকলেও। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষেক হওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনকেও রেখে দেয়া হয়েছে স্কোয়াডে।

মূলত উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে তাকে রাখা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দারুণ বোলিং করা এবাদত হোসেনও জায়গা পেয়েছেন এশিয়া কাপের দলে। যদিও এখনও তার টি-টোয়েন্টি অভিষেক হয়নি।

বাংলাদেশ স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, ‍মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে) ও তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com