বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগেই গুঞ্জন ছিল আবারও টি-টোয়েন্টির নেতৃত্ব পাচ্ছেন সাকিব। তবে সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করায় শুরু হয় ধোঁয়াশা। যদিও অনেক জলঘোলার পর বৃহস্পতিবার সেই চুক্তি বাতিল করেন তিনি।

এরপরই নিশ্চিত হয়ে যায় সাকিবের নেতৃত্ব পেতে আর কোন বাধা নেই। এরই ধারবাহিকতায় শনিবার তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন তিনি। এর আগে ২০০৯ সাল ও ২০১৭ সালে এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন এই অলরাউন্ডার।

তার অধীনে ২১ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও সাফল্যের চেয়ে ব্যর্থওতার পাল্লা ভারী। ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে। এবার দেখার বিষয় তৃতীয় মেয়াদে সাফল্যের পাল্লা আরও কতখানি বাড়াতে পারেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS