1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তথ্যমন্ত্রী: সেপ্টেম্বর থেকে রাজপথ দখলে নেবে আওয়ামী লীগ

  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২.২২ পিএম
  • ২১৭ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে রাজপথ দখলে নেবে আওয়ামী লীগ। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে রাজশাহী নগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু এখন রাত ১২টার পরে টিভি চ্যানেল খুললেই দেখা যায়, একশ্রেণির কথিত বুদ্ধিজীবী রাজনীতি থেকে অর্থনীতি, অর্থনীতি থেকে তেলখাত নিয়ে জাতিকে বিভ্রান্তিকর তথ্য দেয়।

তাদের ভাষ্যমতে, করোনা পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। অথচ একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য বলছে, ২০২০ সালের তুলনায় ২০২২ সালে ১ শতাংশ দরিদ্রতা বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে ৫ম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে রয়েছে।

তিনি বলেন, তারা দেশের রিজার্ভ নিয়ে জাতিকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ দেশে তিন মাসের বেশি রিজার্ভ রয়েছে। পৃথিবীতে রিজার্ভের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৫তম। বিশ্ব বাস্তবতায় বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

শক্তিশালী অর্থনীতির দেশ ভারতের চেয়ে দেশের বাজারে এখনো তেলের দাম ১-২ টাকা কম রয়েছে। এই সংকট বেশি দিন থাকবে না। সংকট কেটে গেলেই তেলের দাম কমে যাবে। এটাকে উস্কে দিয়ে জাতিকে বিভ্রান্ত করে রাজপথে অগ্নিসংযোগ, হামলা করার যে ঘোষণা বিএনপি দুষ্কৃতিকারীরা দিচ্ছে; এটাকে সফল হতে দেওয়া হবে না। এ সময় সকল নেতা-কর্মীকে রাজপথ দখলে নিয়ে সজাগ থানার আহ্বান জানান মন্ত্রী।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহিন আক্তার রেনীসহ নগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com