1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

ফ্লোর প্রাইস নিয়ে গুজব, ব্যবস্থা নেবে বিএসইসি

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৮৬ Time View

ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিগোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিএসইসি তার নিজস্ব ফেসবুক পেজে বিনিয়োগকারীদের এই তথ্য জানায়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিটি শেয়ারে ফ্লোর প্রাইসের (দরপতনের সর্বনিম্ন সীমা) বিধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে (বিএসইসি)।

কমিশন কর্তৃক যথাযথ ডিরেক্টিভ এর মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলেও বিনিয়োগকারীদের সতর্ক করা হয়।

উল্লেখ্য, পুঁজিবাজারে দরপতন ঠেকাতে চলতি বছরের ২৮ জুলাই ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। যা গত ৩১ জুলাই রোববার থেকে কার্যকর রয়েছে।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার বৈঠকের পরের দিন থেকে বাজারে গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে। এমন গুজবের ফলে সর্বশেষ দু-তিন কর্মদিবস ধরে পুঁজিবাজারে দরপতন হচ্ছে বলে মনে করছে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজার পরিস্থিতি বিবেচনায় গত ২৮ জুলাই কমিশন ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছে। যা ৩১ জুলাই থেকে বলবৎ রয়েছে। কিন্তু সম্প্রতি ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত তাদের বিচার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com