1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৭তম এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭.০৪ পিএম
  • ২১১ Time View

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২০২১ সালে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

এসময় উক্ত বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে আমানতে ৮.৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২১ সালে ১.৯৬ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com