1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

ফেসবুক-ইউটিউবের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য জানতে চায় সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২.২৭ পিএম
  • ২৪২ Time View

ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো, ইয়াহু, অ্যামাজনসহ অন্যান্য ওয়েবসাইটগুলোতে গত এক বছরে কত টাকার ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চেয়েছে সরকার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো চিঠিতে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিতে সব ধরনের তথ্য জানাতে বলা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) কমিশনের উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস এগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে প্রতিমাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট দেওয়া অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান হতে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনও ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে গত ২০২১ সালে দেওয়া মাস ভিত্তিতে সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com