1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাণিজ্যমন্ত্রী: ডলারের কারণে ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২.১৯ পিএম
  • ১৯৬ Time View

ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।’

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ীরা) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।’

টিপু মুনশি বলেন, ‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনও যদি ধরা হয় ডিজেলের দাম আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন, এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশেপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।’

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোনও তদারকি আছে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না। কতটুকু বাড়ার কথা সেটা সড়ক পরিবহন মন্ত্রণালয় ঠিক করছে। আরও আলোচনা চলছে, এক্সাক্টলি কত হওয়া উচিত। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com