1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ইসলামিক অর্থায়নের সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৪৩৭ Time View

ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের অধ্যাপক ড. মো. কবির হাসান বলেন, আগামী এক দশকে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সিং অনেক উন্নতি করবে। ফলে ইসলামিক অর্থায়নের বিশাল সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে পারে বিডি ফাইন্যান্স।

আজ শনিবার ( ১৫ জানুয়ারি) বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড আয়োজিত ‘এ প্রাইমার ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স এর ইকোনমিকস্ অ্যান্ড ফাইন্যান্স বিভাগের এই অধ্যাপকের কাছে ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ওপর সার্বিক বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের কর্মকর্তারা।

গ্রুপ হেড অব এইচ আর আহসানুজ্জামান সুজনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ভার্চুয়াল এ সেমিনার অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে সেমিনারে যুক্ত হয়ে ইসলামিক উন্নয়ন ব্যাংক পুরস্কারপ্রাপ্ত প্রতিথযশা এ অধ্যাপক উন্নয়ন অর্থনীতি, পুঁজিবাজার, ইসলামী অর্থনীতি, মুদ্রা অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, টেকসই অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স এর আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্যের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। কি নোট স্পিকার হিসেবে বিশ^ ব্যাংক, আইএমএফ, আফ্রিকান ডেভোলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিশ^সেরা বিভিন্ন সংস্থার সাথে পরামর্শক হিসেবে কাজের সুবাদে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তাদের সাথে।

সেমিনারের দ্বিতীয় সেশনে সম্মানীত অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য আব্দুল আউয়াল সরকার। তিনি ইকুইটি ও ট্রেডভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রডাক্টে শরি’আহ্’র ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেন।

এছাড়া সেমিনারে যুক্ত হন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং- বাংলাদেশে এনবিএফআই সেক্টরে রোল মডেল ও কেস স্টাডি হওয়ার প্রত্যাশায় কাজ করে যাচ্ছে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ইসলামিক উইংয়ের হেড অব প্রডাক্টস মো. আবু ইউসুফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com