1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

এসআইবিএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৫.৫৫ পিএম
  • ৫০০ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী (১৪-১৫ জানুয়ারি) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২২ ঢাকার লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালক মো. কামাল হোসেন, ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও মিসেস জেবুন্নেসা আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহবুব উল আলম বলেন, ২৬ বছরে সোশ্যাল ইসলামী ব্যাংক তার উদ্ভাবন, দক্ষতা, জবাবদিহিতা, প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং অর্থনীতিতে অবদান রেখে আসছে। ইসলামী ব্যাংকিং একটি কল্যাণকর এবং টেকসই ব্যাংকিং ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক ঘাত-প্রতিঘাতে এটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সভাপতির বক্তব্যে জাফর আলম বলেন, ২০২১ সালে নানা প্রতিকূলতা সত্যেও ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, মেধা ও দক্ষতার প্রয়োগে বছরের শেষ প্রান্তে আমরা সকল সমস্যা সফলতার সাথে মোকাবিলা করেছি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ২০২২ সালের ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে যথাযথ ও সময়োপযোগী ব্যবসায়িক কৌশল গ্রহণ করা হয়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১৭২টি শাখার ব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com