1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ে ঘাটতি ২৮ হাজার কোটি টাকা

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৫.৪২ পিএম
  • ২০২ Time View
DSE

সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও বছর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়।

রোববার (৭ আগস্ট) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, সদ্য সমাপ্ত অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ পিছিয়ে আছি। ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা রাজস্ব আহরণ করতে পেরেছি ৩ লাখ ১৬৩৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও আমাদের ওই প্রবৃদ্ধি অর্জন খুব খারাপ, তা বলব না। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। করনেট ও কর জিডিপি অনুপাত বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এনবিআর সূত্রে জানা যায়, গত অর্থবছরের জুন পর্যন্ত এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগে নির্ধারিত ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ এক হাজার ৬৩৩ কোটি ৮৪ লাখ টাকা। রাজস্ব আদায়ে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তারপরও ঘাটতি ২৮ হাজার ৩৬৬ কোটি ১৬ লাখ টাকা।

লক্ষ্যমাত্রার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাটের লক্ষ্য সবচেয়ে বেশি। এ খাতে লক্ষ্যমাত্রা ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪১৮ কোটি ২৩ লাখ টাকা। ঘাটতি ১৯ হাজার ৫৮১ কোটি ৭৭ লাখ টাকা।

অন্যদিকে আয়কর ও ভ্রমণ করে লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। এই খাতে আদায় হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৯১ কোটি ৮১ লাখ টাকা। এই খাতে সর্বোচ্চ ২১ দশমিক ৭৯ শতাংশ হলেও ঘাটতি থেকে মুক্তি মেলেনি। এই খাতে ঘাটতি ২ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকা।

এছাড়া, আমদানি শুল্কে ৯৬ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৯ হাজার ৪২৩ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এখানে ঘাটতি ৬ হাজার ৫৭৬ কোটি ২০ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৫ দশমিক ৯১ শতাংশ।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষেও ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি ছিল।

গত ২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) রাজস্ব আদায়ে রেকর্ড ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে এনবিআর। ওই বছরে ৩ লাখ ১ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সাময়িক হিসাবে আদায় হয় প্রায় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৪৫ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com