1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

সোমবার বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১.৩৮ পিএম
  • ২৩৪ Time View

করোনা ভাইরাস সতর্কতার কারণে দীর্ঘবিরতির পর সোমবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের ভিসা দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এর আগে, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। সে সময় তারা এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং আরও আধা ঘণ্টার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক সহযোগিতা, সমুদ্র বিজ্ঞান এবং পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হস্তান্তর বিষয়ে ৪টি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com