1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২.৩২ পিএম
  • ১৫৯ Time View

খুলনায় ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে ট্যাংক-লরি মালিক ও শ্রমিকেরা। কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে চলছে এ ধর্মঘট। ফলে ডিপো থেকে জ্বালানি উত্তোলন বন্ধ রয়েছে। বন্ধ খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরিতে তেল পরিবহণও। এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘটের বিষয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে ১৫ জেলায় তেল পরিবহণ বন্ধ রয়েছে। এ ১৫ জেলার মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বলেন, ‘ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের সঙ্গে একমত হয়ে আমরাও ধর্মঘট পালন করছি।’

বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জ্বাদুল করিম কাবুল বলেন, ‘কমিশন বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগীয় কমিটি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে।’

ধর্মঘটের কারণ হিসেবে জানা গেছে- আনুপাতিক হারে কমিশন বৃদ্ধি এবং ট্যাংক-লরির ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা হয়েছে এ ধর্মঘট। বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২.৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে তারা কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়) একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পায়নি। জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এ অবস্থায় প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের সাত দশমিক ৫ শতাংশ হারে প্রদানের দাবিতে ২৪ ঘণ্টা খুলনার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করবে না অ্যাসোসিয়েশেন সদস্যরা। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীকালে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com