বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

ইউসিবি ও সওজ’র মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (এন-৮ এক্সপ্রেসওয়ে) ক্যাশ কালেকশন ও ডিপোজিট সার্ভিসেস বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ইউসিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোন কার্যালয়ে এ স্মারক স্বাক্ষরিত হয়। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং সওজ এর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউসিবি’র পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান, এফসিএস; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকান্দার-ই-আজম।

অপরদিকে, সওজের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক; নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম. নাহিন রেজা সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা এবং এন-৮: এক্সপ্রেসওয়ের টোল কালেকশন কাজে নিয়োজিত সার্ভিস প্রোভাইডার কেইসি’র অথরাইজড রিপ্রেজেন্টটেটিভ জিনো পার্ক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS