1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের শোক প্রস্তাব গ্রহণ

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৮.২০ পিএম
  • ১৫০ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পদ্মা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৮৯তম সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের সভাপতিত্বে শোক প্রস্তাব পেশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। আলোচনায় পরিচালকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অর্জন এবং দেশের প্রতি তাঁর অবদানের বিষয়ে উল্লেখ করেন। সেই সঙ্গে পরিচালকগণ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-সহ ১৫ আগস্টের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রতিকীভাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য পরিচালকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পদ্মা ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচী গ্রহণ করেছে।

আয়োজিত সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, আবু কায়সর (এফসিএ) এবং শাহনুল হাসান খান। ভার্চুয়ালি সভায় যোগ দেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুছ ছালাম আজাদ (এফ.এফ), অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম।

এতে আরও অংশগ্রহণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, এম ইমতিয়াজ ফারুক, জাহিদুর রহমান (এফসিএ), সৈয়দ রফিকুল হক।

এছাড়া পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com