1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রপ্তানি আয়ের স্থানীয় মূল্য ডলারে রাখার সুবিধা

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৮.১৮ পিএম
  • ১৪৪ Time View

রপ্তানি আয় স্থানীয় মূল্য সংযোজন করে তা বৈদেশিক মুদ্রায় বা ডলারে সংরক্ষণের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশ সর্বোচ্চ ১৫ দিনের জন্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। এ সময় তহবিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক ব্যতিত অন্যান্য আমদানি দায় পরিশোধে ব্যবহার করতে পারবে।

এর আগে, গত ২৯ মে প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজন অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়নের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে, সংশ্লিষ্ট তহবিলের অর্থ ব্যয় না হলে তা ১৫ দিন পর নগদায়ন করতে হবে। তবে রপ্তানিকারক চাইলে ১৫ দিনের আগেই বৈদেশিক মুদ্রা টাকায় নগদায়ন করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com