বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংক শীর্ষ করদাতার পুরস্কার পেলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৭৯ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট সাউথইস্ট ব্যাংককে ২০২১-২২ অর্থ বছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত করেছে। মঙ্গলবার (২ আগস্ট) কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

সাউথইস্ট ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাশেদুল ইসলাম, এফসিএ এফসিএমএ জাতীয় রাজস্ব বোর্ডের, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. নাজমুল করিমের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বৃহৎ কর দাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন, কর অঞ্চল-৭ এর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন এবং বৃহৎ কর দাতা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS