1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলে প্রথম ফুলের মালা পরাবেন মিশা সওদাগর

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ১০.৩৪ পিএম
  • ৫০৩ Time View

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে সরগরম এফডিসি। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিরুদ্ধে এবার নতুন প্যানেল হিসেবে নির্বাচনের লড়াইয়ে ইলিয়াস কাঞ্চন-নিপূন প্যানেল। দুই প্যানেলেই জনপ্রিয় তারকাদের সমাগত ইতিমধ্যেই চলচ্চিত্র পাড়ায় উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে নাগরিক টিভির একটি অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দুই প্যানেলের দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর।

অনুষ্ঠানে নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবুর মুখোমুখি হয়ে কঠিন সব প্রশ্ন সামলেছেন দুইজন। তবে,সহশিল্পী হিসেবে ভালোবাসা ও শ্রদ্ধার কমতি ছিল না দু’জনের কারও মধ্যেই। বার্তা ২৪.কমকে কামরুজ্জামান বাবু জানান, ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলে কি করবেন মিশা সওদাগর? মিশার উত্তর ছিল-“সবার প্রথম ফুলের মালাটি আমিই পরিয়ে দিবো।”

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন বলেন, “নির্বাচিত হলে, শিল্পী সমিতি নিয়ে অনেক কাজ করার আছে, আমি সেইসব কাজে মন দিবো।”

নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানের এ পর্বটির নাম চলচ্চিত্রের রাজনীতি। আগামীকাল (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এক নজরে দেখে নেয়া যাক শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূন প্যানেলে কারা কোন পদে লড়বেন-

সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান।

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল-অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল-অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ এর প্যানেলে যারা রয়েছেন-

সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ।

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com