প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পদে পুননির্বাচিত হয়েছেন এ.এস.এম. ফিরোজ আলম । সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের ৬৭তম সভায় তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। মরহুম এম.এ গফুর এবং মোসাম্মৎ শাহেদা বেগমের সুযোগ্য পুত্র ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন শেষে তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হয়ে পড়েন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ব্যাংকিং ও লিজিং ব্যবসায়ে যুক্ত ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক। তিনি টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।
ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়াতে “শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল” প্রতিষ্ঠা করেন। বিশ্বের ৬৫টি দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেছেন ফিরোজ আলম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply