1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫.৫৭ পিএম
  • ১৭৫ Time View

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। “বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ- আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ, অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের পক্ষে ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল কাদির, বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, বিএমডিএ দিনাজপুরের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উল্লেখ্য মেলায় সরকারি-বেসরকারীসহ ৬৫টি স্টল রয়েছে।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com