1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে আইসিএমএবি’র প্রশিক্ষণ

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭.১৩ পিএম
  • ২৩১ Time View

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা শাখার নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে “Pre-IPO documentation & Post IPO compliances” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি’র সেক্রেটারি এ. কে. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবি খুলনা শাখার চেয়ারম্যান অশোক কুমার দেবনাথ।

প্রশিক্ষণ কর্মসূচীতে পুঁজিবাজারে অন্তর্ভূক্তির আগের ও পরের বিভিন্ন করণীয় বিষয়সমুহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সেক্রেটারি ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, সন্ধানী লাইফ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মসূচীতে খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও আইসিএমএবি খুলনা শাখার শিক্ষার্থীগণও উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র খুলনা শাখার ভাইস চেয়ারম্যান এ কে এম নিয়ামুল হক, সেক্রেটারি আব্দুল মোতালেব, ট্রেজারার মো. হাবিবুর রহমান শেখ এবং আইসিএমএবি খুলনা অঞ্চলের ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ।

প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইসিএমএবি খুলনা শাখার সেক্রেটারি আব্দুল মোতালেব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com