1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

চুক্তি অনুযায়ী শেষ পর্যন্ত বিসিবির সঙ্গে থাকবে দারাজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬.১৭ পিএম
  • ১০৪ Time View

২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হিসেবে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ চুক্তিবদ্ধ। ২০২১ সালের এপ্রিলে স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চুক্তি অনুযায়ী তাদের সম্পর্ক থাকবে আরও ১৬ মাস। কিন্তু কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দারাজ সম্পর্ক ছিন্ন করছে। স্পন্সর হিসেবে থাকছে না তারা। কিন্তু এমন কোনো চিন্তাভাবনাই করেনি প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান মুঠোফোনে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন, তারা চুক্তি অনুযায়ী শেষ পর্যন্তই বিসিবির সঙ্গে থাকবে। তিনি জানিয়েছেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। তারা শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করবে। 

তাজদীন বলেন, ‘না, না। একদম ভুয়া খবর এটি (বিসিবি-দারাজ চুক্তিভঙ্গ)। এ ধরনের কোনও কথাই হয়নি। আমরা এটা নিয়ে একটা প্রেস রিলিজ দেবো, এই নিউজটা কীভাবে কেন হলো, আমরা কিছুই জানি না। আমরা বিসিবির সঙ্গে আছি এবং চুক্তি অনুযায়ী ২০২৩ পর্যন্তই আছি।’

‘আসলে এ ধরনের কোনো কিছু না। আমি নিশ্চিত করছি। এই নিউজের (দারাজ থাকছে না) সোর্সটা কী, আমরাও বুঝতে পারছি না। কোথায় থেকে আসলো, আমরা সেটা ভাবছি।’- দৃঢ়কণ্ঠে আরও যোগ করেন দারাজের এই কর্মকর্তা। 

চুক্তির পর থেকে জাতীয় দল, ‘এ’ দল ও যুব দলের কিটের ওপর দেখা যাচ্ছে দারাজের লোগো। আর এর সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দলের কিটস পার্টনার হিসেবে আছে। 

২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোনও স্পন্সর ছিল না। শেষ সিরিজগুলোতে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যায়নি বিসিবি। সিরিজ ধরে ধরে স্পন্সর নির্ধারণ করেছিল ক্রিকেট বোর্ড। এরপর গত বছর স্থায়ী স্পন্সর হিসেবে দারাজ যুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com