1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভারত-বাংলাদেশের থেকে আমেরিকায় মুদ্রাস্ফীতি বেশি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১.৩১ পিএম
  • ২০১ Time View

ভারত ও বাংলাদেশের থেকেও আমেরিকায় এখন মুদ্রাস্ফীতির হার বেশি এবং তা বেড়েই চলেছে। আমেরিকায় এখন মুদ্রাস্ফীতির হার নয় দশমিক এক শতাংশ। ভারতে মুদ্রাস্ফীতির হার এখন সাত দশমিক শূন্য এক এবং বাংলাদেশে সাত দশমিক পাঁচ ছয়। ফলে ভারত ও বাংলাদেশকে মুদ্রাস্ফীতির নিরিখে অনেকটা পিছনে ফেলে দিয়েছে আমেরিকা।

পাল্লা দিয়ে সুদের হারও বাড়াতে হচ্ছে। গত মার্চ থেকে এখনো পর্যন্ত চারবার সুদের হার বেড়েছে। ২০১৮-র পর থেকে সুদের হার কখনো এতটা বাড়েনি। আর গত ৪১ বছর ধরে এতটা দ্রুতগতিতে মুদ্রাস্ফীতির হার বাড়েনি।

ফেডারেল রিজার্ভ চেয়ার পাওয়েল বলেছেন, মুদ্রাস্ফীতির হার এখনই যথেষ্ট বেশি। ভবিষ্যতেও তা অস্বাভাবিকভাবে বাড়তে পারে।

সেন্ট্রাল ব্যাংকও সুদের হার বাড়াচ্ছে। ঋণ নেওয়া আরো কঠিন হয়ে যাচ্ছে। উপভোক্তারাও এখন ঋণ করে খরচ করতে চাইছেন না। তারা মনে করছেন, অর্থনীতি চাঙ্গা হলে, সুদের হার কমলে তারা ঋণ নিয়ে জিনিস কিনবেন। সেন্ট্রাল ব্যাংকও চাইছে না, মানুষ এখন বেশি করে ঋণ নিক। কিন্তু মার্কিন অর্থনীতিতে এখন ভাটার টান দেখা যাচ্ছে। মন্দার ঝুঁকিও বাড়ছে।

এই অবস্থায় প্রবল চাপে পড়েছেন বাইডেন। কারণ, নভেম্বরে তার দলকে মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে হবে। সেখানে যদি রিপাবলিকানরা ভালো ফল করে তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ডেমোক্র্যাটরা। যেভাবে জিনিসের দাম বাড়ছে, সুদের হার বেড়েছে, তার প্রভাব বাইডেনের জনপ্রিয়তার উপরও পড়ছে।

তবে কিছু বিশ্লেষকের মতে, মন্দা হলেও তা খুব বেশি হবে না।

সুদের হার বাড়ানোর প্রবণতা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে সম্প্রতি সুদের হার বেড়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকও ১১ বছরের মধ্যে প্রথমবার সুদের হার বাড়িয়েছে।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com