1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

মালিতে সন্ত্রাসী হামলায় ১৫ সেনাসহ নিহত ১৮

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২.১৬ পিএম
  • ১৬১ Time View

সম্প্রতি আল কায়দা ও আইএসের সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীরা মালিতে বারবার আক্রমণ করছে। বুধবার দেশটির তিনটি জায়গায় সন্ত্রাসবাদীরা সেনা শিবির আক্রমণ করে।

তার মধ্যে সঙ্কোলোতে সেনাশিবির আক্রমণ করে এবং সেখানে ছয় জনের মৃত্যু হয়। ২৫ জন আহত হয়েছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কালুম্বার সেনাশিবিরে ভোরবেলায় আক্রমণ চালায় সন্ত্রাসীরা। সেখানে নয়জন সেনা ও তিনজন বেসামরিক মানুষ মারা যান। মোপতি সেনাশিবিরেও সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। কিন্তু সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্কোলোতে ৪৮ জন সন্ত্রাসবাদী মারা গেছে।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার আক্রমণ করলো আল কায়দার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী গোষ্ঠী। এর আগে তারা মালির রাজধানীর বাইরে দুইটি গাড়ি-বোমা বিস্ফোরণ করে। তারপর শুক্রবার তারা একাধিক জায়গায় হামলা করে। বুধবার তাদের লক্ষ্য ছিল সেনাশিবিরগুলি।

মালির সাহেল অঞ্চলে আল কায়দা ও আইএসের ঘাঁটি আছে। সেখান থেকে তারা সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আক্রমণ শানাচ্ছে। গত জুন মাসে বানকাস অঞ্চলে ১৩২জন মারা গেছেন। এই আক্রমণ আল কায়দার সঙ্গে যুক্ত সংগঠন করেছে বলে সেনার দাবি।

মালির সেনা গত কয়েক মাসে এই সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে অপারকেশন চালাচ্ছে। মালির সেনাশাসকরা রাশিয়ার সাহায্য নিয়ে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com