1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮.৫১ পিএম
  • ১৯০ Time View

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সেই সঙ্গে তিনি লিফট টেস্টিং টাওয়ারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

মঙ্গলবার (২৬ জুলাই, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রতিমন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওয়ালটনের বহুতল ভবনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির লিফট, জেনারেটর, এয়ারকন্ডিশনারসহ রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, ক্যাবল ইত্যাদি প্রোডাকশন প্ল্যান্ট ঘুরে দেখেছেন।

এই সময় প্রতিমন্ত্রী ওয়ালটন হেডকোয়ার্টারে নির্মিয়মান ১৫ তলা বিশিষ্ট লিফট টেস্টিং টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রতিষ্ঠানের বহুমাত্রিক সুশৃংখল উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ।

এর আগে, প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

এতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফিরোজ আলম, তানভীর রহমান, ইউসুফ আলী, সোহেল রানা ও ইয়াসির আল ইমরান, নির্বাহী পরিচালক শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, মোহসিন আলী মোল্লা, শাহজাদা সেলিম প্রমুখ।

পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্রিজ-টিভির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন করছে ওয়ালটন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা ওয়ালটনের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করি। বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং ডলার রেটের উত্থান-পতনে দেশীয় উদ্যোক্তরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলোর পণ্য উৎপাদন এবং রপ্তানির স্বাভাবিক ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দৃষ্টি রাখছেন। এতে করে দেশীয় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্সসহ অন্যান্য পণ্য সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্য বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতে ব্যবহৃত হয়, সে বিষয়ে আমাদের সরকার প্রাধান্য দিচ্ছে। এতে করে দেশীয় শিল্পের বিকাশ দ্রুততর হবে।

এর পাশাপাশি ২০১৯ সাল থেকে ইউরোপীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের লিফট তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। বাংলাদেশে তৈরি লিফট দিয়ে স্থানীয় চাহিদার সিংহভাগ মেটানোর সক্ষমতা রয়েছে ওয়ালটনের। আন্তর্জাতিক টেস্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে লিফট বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ৩০০ কেজি থেকে ৩,০০০ কেজি পর্যন্ত ধারণক্ষমতার প্যাসেঞ্জার লিফট রয়েছে ওয়ালটনের। আর ওয়ালটনের কার্গো লিফটের ধারণক্ষমতা ৮০০ কেজি থেকে ৪,৫০০ কেজি পর্যন্ত। ওয়ালটন লিফটে রয়েছে পাঁচ বছরের কিস্তি সুবিধা।

‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশি পণ্য দিয়ে এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এজন্য তারা নির্ধারণ করেছে ‘ভিশন গো গ্লোবাল-২০৩০’। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হতে ব্যাপকভাবে কাজ করছে ওয়ালটন। দেশীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পের এই অভাবনীয় অগ্রগতি দেখার উদ্দেশ্যে ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে সুবিশাল এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটন হেডকোয়ার্টার। এখানে ফ্রিজ, টিভি, এসি, কম্প্রেসর ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস, কেমিক্যালসহ বিভিন্ন উচ্চমানের বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com