1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আইসিসির সদস্যপদ পেল নতুন ৩ দেশ

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫.১৯ পিএম
  • ১১২ Time View

নতুন করে তিনটি দেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে সদস্যপদ পেয়েছে। দেশ তিনটি হচ্ছে- কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আইভরি কোস্ট। বার্মিংহামে ২৬ জুলাই নিজেদের বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

ইতোপূর্বে আইসিসির সদস্য ছিল ১০৫টি দেশ। নতুন তিনটি দেশ সদস্য পদ পাওয়ার মাধ্যমে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৮-এ। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড।

বাকি ৯৬টি দেশ অ্যাসোসিয়েট, অর্থাৎ সহযোগী সদস্য। এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেয়েছে কম্বোডিয়া ও উজবেকিস্তান। এছাড়া আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভরি কোস্ট।

এই তিনটি দেশ আইসিসির সুনজরে চলে আসলেও এখনও সদস্যপদ পাওয়া হয়নি ইউক্রেনের। আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য একটি দেশে ঘরোয়া কাঠামো বেশ মজবুত হতে হয়। শর্ত পূরণ করতে না পারায় অপেক্ষা বাড়ছে ইউক্রেনের।

অপরদিকে সব ধরনের শর্ত পূরণ করেই আইসিসির সদস্যপদ লাভ করেছে কম্বোডিয়া, উজবেকিস্তান এবং আইভরি কোস্ট। তিনটি দেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো তদারক করে সন্তুষ্ট হয়েছে আইসিসি। এছাড়া এই তিনটি দেশে জুনিয়র ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের জন্যেও পর্যাপ্ত সুবিধা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com