1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :

পুঁজিবাজারে ফের বড় দরপতন

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫.১৫ পিএম
  • ৮২ Time View
dse-cse

মাত্র দুই কর্মদিবস উত্থানের পর বুধবার ফের বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com