1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

গুজরাটে ভেজাল মদপানে মৃত বেড়ে ৩৮

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১.২৬ পিএম
  • ১৪৪ Time View

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভেজাল মদপানের ঘটনায় আরও অন্তত ১০ জন মারা গেছেন। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। বুধবার (২৭ জুলাই) রাজ্যটির কর্মকর্তারা এই তথ্য সামনে আনেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভেজাল মদপানের ঘটনায় মঙ্গলবার ২১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এদিকে গত সোমবারের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ কর্মকর্তা অশোক কুমার যাদব রয়টার্সকে বলেছেন, ‘নকল মদপানের পর সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়াদের কয়েকজন রাতে মারা গেছেন। ভুক্তভোগীরা মদ মনে করে মিথাইল অ্যালকোহল খেয়েছিল। প্রায় কোনো কিছুর সঙ্গে মেশানো ছাড়াই তারা এটা পান করে।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে ভেজাল মদ্যপানে মৃত্যুর এই ঘটনা ঘটেছে। এসব এলাকার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা গ্রামে নকল মদ বিক্রির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। রাজ্যটির একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ-এর নেতৃত্বে মঙ্গলবারই একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।

রয়টার্স বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাট আসলে ‘ড্রাই স্টেট’ । এই রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে মদ বিক্রি নিষিদ্ধ। মূলত সরকারি অনুমোদিত ব্যক্তিদের ছাড়া ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে অ্যালকোহল বিক্রি এবং সেবন নিষিদ্ধ।

তবে অবৈধভাবে উৎপাদিত অ্যালকোহল সেবন থেকে মৃত্যুর ঘটনা ভারতে সাধারণ ব্যাপার। দেশটিতে অবৈধভাবে উৎপাদিত অ্যালকোহল মূলত হুচ বা দেশীয় মদ নামে জনপ্রিয়।

বার্তাসংস্থাটি বলছে, মিথাইল অ্যালকোহল আসলে কাঠের অ্যালকোহল নামেও পরিচিত। এই পণ্যটি মানুষের ব্যবহারের জন্য অনিরাপদ এবং পেইন্ট থিনার থেকে জ্বালানি, কীটনাশক ও অ্যান্টি-ফ্রিজ হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com