1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

ময়মনসিংহে হবে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১.২৫ এএম
  • ২১৮ Time View

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগে আয়োজিত হতে যাচ্ছে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’। মঙ্গলবার (২৬ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষতির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এর যৌথ উদ্যোগে আগামী ৩০ জুলাই সকঅল ১০টায় ময়মনসিংহ শহরের টাউন হলে মোড়ে অবস্থিত এডভোটেক তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্যা স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, উপ-মহা পুলিশ পরিদর্শক (ময়মনসিংহ) দেবদাস ভট্টাচার্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং ময়মনসিংহ পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
দেশের জনগনকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রয়েছে নানা উদ্যোগ। মূলত ময়মনসিংহের স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং স্থানীয় উদ্যোক্তাদের শেয়ারবাজার হতে অর্থ উত্তোলন বিষয়ে বাস্তব ভিত্তিক জ্ঞানার্জনে সহায়তকা করবে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’। বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের শেয়ারবাজার সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com