1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.২৫ পিএম
  • ২০৩ Time View

দেশজুড়ে লোডশেডিং এবং জ্বালানি খাতে ব্যাপক অব্যবস্থাপনার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশজুড়ে এই যে লোডশেডিং হচ্ছে, জ্বালানি খাতে অব্যবস্থাপনা চলছে এর বিরুদ্ধে আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া ৩১ জুলাই দেশের সব জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে এই সমস্যাকে জটিল করে তুলেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ নেয়নি। কারণ তাতে বিদেশ থেকে গ্যাস আমদানি করা যাবে না। আর সেটা না করার মূল লক্ষ্য হচ্ছে চুরি এবং সরকারের নিজস্ব ব্যবসায়ীদের দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ করে দেওয়া। শুধুমাত্র দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

লোডশেডিং, জ্বালানি, গ্যাসসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে, জাতির সামনে বিএনপির পক্ষ থেকে শিগগিরই নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com