1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

ডব্লিউএইচও: মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫.৪৯ পিএম
  • ২২৭ Time View

বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে বলে প্রত্যাশা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (ডব্লিউএইচও)। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, সঠিক কৌশলের মাধ্যমে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব।

মঙ্গলবার ডব্লিউএইচওর মাঙ্কিপক্স ভাইরাসবিষয়ক টেকিনিক্যাল লিড রোসামুন্ড লুইস বলেন, আমরা এখনও বিশ্বাস করি, যথাযথ কৌশলের মাধ্যমে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব থামানো যেতে পারে। কিন্তু সময় চলে যাচ্ছে এবং এটিকে থামানোর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

ক্রমবর্ধমান সংক্রমণের কারণে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে গত শনিবার বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বৈশ্বিক সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারির সিদ্ধান্ত হয়।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ১৬ হাজার ৮০০ জনের বেশি মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন।

রোসামুন্ড লুইস বলেছেন, ‘এই ভাইরাস মোকাবিলায় ডব্লিউএইচও এখনও বৈশ্বিক সমন্বিত প্রক্রিয়া নির্ধারণে কাজ করছে। সমন্বিত এই প্রক্রিয়ার বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।’

পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও চলতি বছর সেই গণ্ডি পেরিয়েছে। গত ৭ মে প্রথম একজন ইউরোপীয় নাগরিকের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। নাইজেরিয়া থেকে ওই ব্যক্তি ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। বিশ্বে মাঙ্কিপক্সের চলমান প্রাদুর্ভাবে অন্তত পাঁচজন মারা গেছেন।

নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত বিশ্বের ১৬টি দেশের ৫২৮ জন মাঙ্কিপক্স আক্রান্ত রোগীকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ রোগীর শরীরে যৌন কার্যকলাপের মাধ্যমে মাঙ্কিপক্স সংক্রমণ ঘটেছে। এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বৃহৎ পরিসরের গবেষণা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com