1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১.১২ পিএম
  • ১৫১ Time View

বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পিরোজপুর জেলার সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (২৪)। অপর নিহত নারীর (৩০) পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেঘনা এক্সপ্রেস পালেরহাট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা লাগে। এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে মডেল থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com