1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক বন্ধ একদিন বাড়ালো ওয়ালটন

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৫.৩০ পিএম
  • ১৬৯ Time View
Walton

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক বন্ধ একদিন বাড়িয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন। কর্মদক্ষতা ও কর্মসমন্বয়ের মাধ্যমে উৎপাদন ও বিক্রয়সহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রেখে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় এ উদ্যোগ নিয়েছে ওয়ালটন।

সোমবার (২৫ জুলাই) ওয়ালটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষিতে ঘাটতি মোকাবেলায় বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে সফল করতে বেসরকারি খাতের সংশ্লিষ্টতা জরুরি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈশ্বিক এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো।

তিনি আরো বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে সঙ্গে উৎপাদন ও ব্যবসা কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে। নতুবা ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সেজন্য সাপ্তাহিক বন্ধ একদিন বাড়ানো হলেও আমরা এমনভাবে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছি যাতে কর্মদক্ষতা ও কর্মসমন্বয়ের মাধ্যমে উৎপাদন ও বিক্রয়সহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকে।

এর আগে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ওয়ালটন। ওয়ালটনের হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ হেডকোয়ার্টারে সব পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট, করপোরেটসহ সারা দেশে সব ধরনের অফিস, সেলস আউটলেট এবং সার্ভিস সেন্টারে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য সব বিষয়ে অপচয় রোধসহ নিজেদের বাসস্থানে বিদ্যুৎ সাশ্রয়ী হতে সহকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদনের পাশাপাশি গ্রিন এনার্জি জেনারেশনেও ওয়ালটন কাজ করছে। সৌরশক্তি ব্যবহার করে আগামি বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রথম ধাপে ইতোমধ্যেই ওয়ালটন হেডকোয়ার্টারে ২.১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করবে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com