1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে গুলি, সাবেক মেয়রসহ তিনজন প্রাণ হারিয়েছেন

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৮.০২ পিএম
  • ১২৩ Time View

ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। রোববার (২৪ মে) ফিলিপিনো রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

এদিন অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। সেখানে মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগে।

এসময় এক বন্দুকধারীর গুলিতে ফুরিগের পাশাপাশি এক নিরাপত্তাকর্মী এবং অজ্ঞাত আরেক ব্যক্তি নিহত হন।

স্থানীয় কুইজন সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায় হামলাকারী। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেফতার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মেদিনা বলেন, হামলাকারীকে দৃঢ়প্রতিজ্ঞ হত্যাকারী বলে মনে হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তার কোনো স্বজন ছিল না।

গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যেই গুলির ঘটনা ঘটে। সেখানে জনসম্মুখে অস্ত্র বহনের জন্য মালিককে অনুমতি নিতে হয়। ফিলিপাইনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা হ্যান্ডগান বা শটগান বহন করেন এবং শপিং মল, অফিস, ব্যাংক, রেস্তোরাঁ, এমনকি স্কুলেও আগ্নেয়াস্ত্র পরিবহন একটি সাধারণ দৃশ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com