1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

শোকাবহ আগস্টে আ.লীগের নানা কর্মসূচি

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮.২৪ পিএম
  • ২৬০ Time View

শোকের মাস আগস্ট জুড়েই নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুল কাদের জানান, শোকের মাসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে। ১ আগস্ট  বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান ও প্লজমা সংগ্রহ কর্মসূচি পালন করবে বাংলাদেশ কৃষক লীগ। ৫ আগস্ট শহিদ শেখ কামালের জন্মদিন। এদিন আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে। প্রথমে সকাল সাড়ে আটটায় ধানমন্ডি আবাহনী ক্লাব এবং সোয়া ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে। ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি।

৮ আগস্ট বঙ্গমাতা শহিদ ফজিলাতুননেসা মুজিবের জন্মদিন। এদিন শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া, কোরআন খতম ও আলোচনা সভা করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। বাদ জোহর এতিমদের মাঝে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

১৫ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। কালো পতাকা উত্তলন করা হবে। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সমন্বয়ক করে কর্মসূচি পরিবর্তন হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে আয়োজন করা হবে। সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধ নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে আয়োজন করা হবে। এ কর্মসূচিতে আওয়ামী লীগের একটা কেন্দ্রীয় প্রতিনিধি দল ও গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

১৫ আগস্ট কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিন সারা দেশে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ যেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করে সে নির্দেশনা দেওয়া হবে। আওয়ামী লীগের উপ-কমিটি ও সহযোগী সংগঠনগুলো নিজেদের মতো করে কর্মসূচি ঠিক করবে। তাদের কর্মসূচি সমন্বয় করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এছাড়া, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসেও কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ২৪ আগস্ট আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ।

এছাড়াও আরও কর্মসূচি যোগ হবে, জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে কর্মসূচি দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com