1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২.১০ পিএম
  • ১৯২ Time View

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রপতি ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। 

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সমাবর্তন বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৩০২ শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করেন। 

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহদী-আল-মাহমুদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তফা-ই-জামান স্নাতক পর্যায়ে সিজিপিএ-৪ পেয়ে আচার্য স্বর্ণপদক অর্জন করেন। 

ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে শামসুন নাহার ভ্যালেডিক্টরিয়ানের বক্তৃতা করেন। 

সর্বোচ্চ সিজিপিএ-এর ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের চার জন এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ছয় জন শিক্ষার্থী উপাচার্য স্বর্ণপদক অর্জন করেন। 

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম ও উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com