1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা

ব্রাজিলে পুলিশের অভিযান, নিহত ১৮

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২.০৪ পিএম
  • ১৫৯ Time View

ব্রাজিলের রিওডি জেনিরোর সহিংসতাপূর্ণ ফাভেলায় একটি অপরাধী চক্রকে ধরতে পুলিশের অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে আলেমাও ফাভেলায় ভারী অস্ত্রসহ চারশ’র মতো পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই এলাকায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসী। নিহত হন এক পথচারী ও আরেক পুলিশ সদস্যও।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।

অ্যানাক্রিম হিউম্যান রাইটস কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেস বলেছেন, অভিযান চলাকালে পুলিশ স্থানীয়দের সাহায্য করতে অস্বীকার করে। তিনি রয়টার্সকে বলেন, পুলিশ ‘তাদের গ্রেফতার করার লক্ষে নয়, তাদের লক্ষ্য ছিল হত্যা করা। সেকারণে আহতদের সাহায্য করতে অস্বীকার করে তারা’।

রিও ডি জেনিরোর ফাভেলায় এ ধরনের অভিযান অস্বাভাবিক নয়। পুলিশ মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই অভিযান চালায় সেখানে।

কিন্তু ব্রাজিলের মানবাধিকার সংস্থাগুলোর নানাবিধ অভিযোগ রয়েছে এ ধরনের অভিযান নিয়ে। তারা বলছে, জনাকীর্ণ, নিম্ন-আয়ের মানুষ বসবাসকারী এলাকায় পুলিশের এ ধরনের অভিযান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ নয় বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এর আগে গত মে মাসে, ভিলা ত্রুজেইরো ফাভেলায় এক পথচারী নারীসহ ২২ জন নিহত হন। গত বছর শহরের জ্যাকারেজিনহো এলাকায় কথিত বন্দুকযুদ্ধে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com