1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিদেশ বসে ই-অ্যাকাউন্ট খোলা যাবে সোশ্যাল ইসলামী ব্যাংকে

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৭.৫৬ পিএম
  • ২০২ Time View

বিদেশে বসে যে কোনো প্রবাসী বাংলাদেশি মোবাইল থেকে এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকে ই-অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বুধবার (২০ জুলাই) সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম “প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-অ্যাকাউন্ট” এ সেবাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসাইন, ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান সুলতান বাদশা ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় জাফর আলম বলেন, এই সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে মোবাইল থেকে এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে বিদেশে বসেই ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এই হিসাব খুলে এনআরবি অ্যাকাউন্ট হোল্ডার একটি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড পাবেন যেটি দিয়ে দেশে-বিদেশে সব জায়গায় কেনাকাটা, টাকা উত্তোলন ও অনলাইন ট্রানজেকশন করতে পারবেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সেবার ফলে দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com