1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

জার্মান ব্র্যান্ড ক্লুডির সাথে কাজ করবে আরএকে সিরামিকস

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৭.৫৪ পিএম
  • ২৪৪ Time View

নতুন ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। নতুন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে জার্মান ব্র্যান্ড ক্লুডিকে সাথে নিয়ে কোম্পানিটি ফসেটস উৎপাদন করবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নতুন ব্যবসায় ৯৫ কোটি টাকা বিনিয়োগ করবে। নতুন প্রকল্প স্থাপনের মাধ্যমে প্রতিদিন এক হাজার ৫০০টি ফসেটস উৎপাদন করতে পারবে। নতুন এ উদ্যোগে জার্মানের বিখ্যাত ফসেটস নির্মাতা ক্লুডিকে সাথে নিচ্ছে আরএকে সিরামিকস। জার্মানের এই ব্র্যান্ডটি প্রায় ১০০ বছর ধরে বাথরুম এবং কিচেন ফিটিংস তৈরী করে আসছে।

কোম্পানির দেয়া তথ্য হতে জানা যায়, ইতিমধ্যে ক্লুডিকে সাথে নিয়ে দেশের বাইরে যৌথভাবে কাজ করছে আরএকে সিরামিকস। আরএকে চায় সিরামিক আইটেমের মতো কম খরচে ভালো মানের ফসেটস নিয়ে দেশের বাজারে প্রিমিয়াম কোয়ালিটি ফসেটস এর চাহিদা পুরণ করতে।

এ প্রসঙ্গে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, এফসিএস অর্থসূচককে বলেন, আমরা জরিপ করেছি, করে দেখেছি বাথরুম এবং কিচেন ফিটিংস ক্রেতাদের ৪০ শতাংশই ইউরোপ বা পশ্চিমা দেশগুলো থেকে আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির ফসেটস নিতে আগ্রহী। তবে সেগুলো বিদেশী পণ্য হবার ফলে মূল্য বেশি। এর বাহিরে দেশের বাজারে দেশি এবং চীনা কিছু পণ্যের বাজার রয়েছে তবে সেগুলো আবার কোয়ালিটি নিয়ে প্রশ্নবিদ্ধ। তাই আমরা চাই এই সকল প্রোডাক্টের থেকে অল্প একটু বেশি দাম নিয়ে প্রিমিয়াম কোয়ালিটি কিংবা বিদেশী ফসেটসগুলোর মতো ভালো মানের ফসেটস দেশের বাজারে আনতে।

তিনি বলেন, ক্লুডির সাথে আরএকে ইতিমধ্যে অনেক দেশে যৌথভাবে কাজ করছে। এর মাঝে সংযুক্ত আরব আমিরাতের ক্লুডি এবং আরএকে জয়েন্ট ভেঞ্চার উল্লেখযোগ্য। আরব আমিরাতে বেশ জনপ্রিয় এই ভেঞ্চারের সকল প্রোডাক্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com