1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গোয়ালন্দে একজালেই ধরা পড়লো ৪৭ কেজির দুই পাঙাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৪.৩০ পিএম
  • ১৪৮ Time View

 (রাজবাড়ী) প্রতিনিধি মেহেদী হাসান রাজুঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একজেলের  জালে প্রায় ৪৭ কেজি ওজনের দুটি বড় পাঙাশ ধরা পড়েছে।  বুধবার ভোরে উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় সিরাজগঞ্জ সদর উপজেলার জেলে বুদ্ধ হালদার মাছ দুটি ধরেন। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজার থেকে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা ৬১ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

 দৌলতদিয়া ঘাট এলাকার কয়েকজন মৎস্যজীবী বলেন, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে অন্য জেলেদের সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার জেলে বুদ্ধ হালদার পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। তবে রাতভর কয়েক দফা জাল ফেলে তেমন কোনো মাছ পাননি তিনি। শেষ রাতের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর এলাকায় পদ্মা নদীর মোহনায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন তাঁরা। পরে আজ ভোরে জাল গুটিয়ে নৌকায় তুলে দেখতে পান বড় দুটি পাঙাশ আটকা পড়েছে।

মাছ দুটি বিক্রির জন্য বুদ্ধ হালদার সকালেই দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেসমত মোল্লার আড়তে যান। এ সময় ওজন করে দেখা যায়, একটি পাঙাশের ওজন প্রায় ২৮ কেজি এবং অন্যটির ওজন প্রায় ১৯ কেজি। পরে মাছ দুটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন।


চান্দু মোল্লা বলেন, তিনি ২৮ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় এবং ১৯ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ২৭৫ টাকা কেজি দরে ২৪ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন তিনি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে লাভে মাছ দুটি বিক্রি করতে চান। এ জন্য তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকার পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com