1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে কর্মীদের নির্দেশ ওয়ালটনের

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৭.০৪ পিএম
  • ২৯৯ Time View

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে বিদ্যুতের ব্যবহার কমাতে সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এবং অন্যান্য সব বিষয়ে অপচয় রোধে সহকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছে ওয়ালটন।

বুধবার (২০ জুলাই) ওয়ালটনের হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জনসাধারণকে আহ্বান জানিয়ে এলাকাভিত্তিক লোডশেডিং, ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

সরকারের এ আহ্বানে সাড়া দিয়ে ওয়ালটন সিইও হেডকোয়ার্টারে সব পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট, করপোরেটসহ সারা দেশে সব ধরনের অফিস, সেলস আউটলেট এবং সার্ভিস সেন্টারে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য সব বিষয়ে অপচয় রোধে সহকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ওয়ালটন সিইও গোলাম মুর্শেদ বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট রয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি মোকাবেলায় সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যেই ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্টসহ সব অফিসে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক স্থাপনার পাশাপাশি আমি ওয়ালটন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তাদের বাসস্থান, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানসহ সব স্থানেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানাই। চলমান জ্বালানি সংকট পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে আমাদের সচেতনতা ও সদিচ্ছাই আরেকটি পরিবারের জন্য স্বস্তি নিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com