1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২৫ হাজার কোটি টাকার তহবিল

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯.৪৫ পিএম
  • ১৯৪ Time View

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ২৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তহবিল থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা।

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তহবিল বরাদ্দের বিষয়ে একটি নীতিমালা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের সিএমএসএমই খাতে নিয়োজিত উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি করা সম্ভব হলে তা জাতীয় অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জনকে অধিকতর গতিশীল করবে। সেই লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ নামে তহবিলের মেয়াদ তিন বছর। সুদের হার ৭ শতাংশ। গ্রাহকের ঋণের ক্রমহ্রাসমান স্থিতির উপর সুদ আরোপ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্লাস্টারভুক্ত সিএমএসএমই উদ্যোক্তারা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে। নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যে কোন দুর্যোগে (যেমন: নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকান্ড, ভূমিকম্প, ভবনধ্বস, কোভিড-১৯ এর ন্যায় অতিমারী ইত্যাদি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এবং সর্বোচ্চ ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে হবে। এছাড়া তহবিলে বিতরণকৃত মোট ঋণের ন্যূনতম ৭০ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবসা খাতে দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, যারা ঋণ খেলাপি তারা এ পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন না। ঋণ গ্রহীতার ঋণের শ্রেণীকরণ বিষয়ে সিআইবি হতে নিশ্চিত হতে হবে।

ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ৬ মাস। শিল্প/সেবা/ব্যবসার ধরন ভেদে ঋণের মেয়াদ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হবে। তবে গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ ৫ বছরের বেশি হবে না। পুনঃঅর্থায়নের মেয়াদ ঋণের মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক পর্যায়ে বিতরণ,আদায় ও সদ্ব্যবহার সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরা তদারকির মাধ্যমে নিশ্চিত করবে। প্রতি তিন মাস শেষে অব্যবহিত ১৫ দিনের মধ্যে পরিচালক (এসএমইএসপিডি), এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, এ সংক্রান্ত বিবরণী নির্ধারিত ছকে দাখিল করতে হবে।

ক্ষেত্রবিশেষে দ্বৈবচয়ন ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক যে কোনো সময়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com