1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বাস্থ্যসেবা প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেডিক্স ধানমন্ডি সেন্টারের চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯.৩৭ পিএম
  • ২৬৫ Time View

ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠান মেডিক্স ধানমন্ডি সেন্টারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্প্রতি ব্যাংকটির প্রিন্সিপাল কার্যালয়ে বিশেষ ছাড় দিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুসারে, ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন ও প্যাথোলজি টেস্ট এবং রেডিওলজি ইমেজিং টেস্টের ক্ষেত্রে যথাক্রমে ২০% ও ১০% বিশেষ ছাড় দেবে মেডিক্স ধানমন্ডি সেন্টার। সেইসঙ্গে বিশেষ হেলথ চেকআপ প্যাকেজে কার্ডহোল্ডারা সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কনজ্যুমার, প্রাইভেট ও বিজনেস ব্যাংকিং (সিপিবিবি) সাব্বির আহমেদ; হেড অব আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম; ডিরেক্টর অব রিওয়ার্ডস অ্যান্ড অ্যালায়েন্সস মোহাম্মদ রাজিমুল হক রাজিম।

আর ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর ম্যানেজিং ডিরেক্টর ও চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান; জেনারেল ম্যানেজার অব বিজনেস ডেভেলপমেন্ট মাসুদ আহমেদ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com