1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

ক্ষমা চাইলেন সিইসি

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪.৪৮ পিএম
  • ১৬৯ Time View

নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে- এমন বক্তব্য দেওয়ায় এবার ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা কখনো কখনো ভুল করে ফেলি। এজন্য আমি অনুতপ্ত।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে তলোয়ার, রাইফেল প্রসঙ্গ উঠে আসলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কৌতুক করে ওই কথা বলেছেন বলে তিনি জানান। এসময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, আপনারা মাঠে থাকবেন। মাঠটা নিয়ন্ত্রণ করবেন আপনারা, যারা যারা প্রার্থী থাকবেন। আপনাদের সহযোগিতা ও সমর্থন আমি একান্তভাবে কামনা করছি।

নির্বাচনে অর্থশক্তি ও পেশিশক্তিসহ অস্ত্রশক্তির প্রসঙ্গ টেনে সিইসি বলেন, একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত পরশু বলেছিলাম, যদি কেউ তলোয়ার নিয়ে আসে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে যে, একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটা কখনো মিন করে বলতে পারেন না। আমি হয়তো অল্পশিক্ষিত। অল্পশিক্ষিত মানুষ হলেও এ ধরনের কথা বলতে পারে না। ববি হাজ্জাজ নামের এক ভদ্রলোক, ওনার কথার পিঠে আমি হেসে বললাম, তলোয়ার নিয়ে দাঁড়ালে আপনি একটা বন্দুক নিয়ে দাঁড়াবেন।

‘এটা হচ্ছে কথার পিঠে কথা, এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারেন না। আর যদি মিন করতাম তাহলে তো প্রথমদিন থেকেই আমি সবাইকে বলতাম অস্ত্র সংগ্রহ করতে। আপনারা অস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তিশালী করুন। এই কথা কিন্তু আমি কখনো বলিনি। আমরা অনেক সময় ইংরেজিতে একটি শব্দ আছে, হিউমার অর্থাৎ রস বা কৌতুক করে বলি।’

তিনি বলেন, এটাকে একেবারে জাতীয় পর্যায়ে অকাট্য সত্য ঐশরিক একটা বাণী হিসেবে প্রচার করা হয়েছে। মিডিয়াকে আমি খুব সম্মান করি। মিডিয়াকে অবাধ সুযোগ দিয়েছি। আমরা কোনো রাগঢাক করি নাই। আমাদের কথা এবং ছবি দুটোই ওখানে (মিডিয়া) আসে। কেন আমাদের সাংবাদিকরা এটা করলেন, বুঝে নাকি না বুঝে? ওনাদের প্রতি আমার শ্রদ্ধা অক্ষুণ্ন আছে। এটা করে আমার মর্যাদাটাকে একেবারে ক্ষুণ্ন করে দেওয়া হয়েছে।

সিইসি বলেন, আপনারা বিশ্বাস করছেন, আমার বাবা বেঁচে থাকলে উনি হয়তো বিশ্বাস করতেন আমার ছেলে এ রকম বাজে পরামর্শ দিলো কেন? আমার মা বেঁচে থাকলে বিশ্বাস করতেন, বলতেন বাবা এত খারাপ পরামর্শ দিলে কেন? কারণ, তারা পেপার পড়তেন। আমি এজন্য বলবো কখনো কখনো আমরা ভুল করে থাকি। আমি হিউমার করতে গিয়েছিলাম, এটা রস। এটাকে যদি ওইভাবে প্রচার না করে বস্তুনিষ্ঠভাবে প্রচার করা যেতো যে, উনি (আমি) হিউমার করে বলেছেন। কারণ আমার ভাই এটা বিশ্বাস করেছেন, বলেছেন আমি যেন এ রকম কথা না বলি। আমি কিন্তু আপনাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে বলতাম না, সেটা আমি মিন করি নাই। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুর দিনে রোববার (১৭ জুলাই) জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) সঙ্গে সংলাপের সময় ‘তলোয়ারের বিপরীতে রাইফেল নিয়ে দাঁড়ানো’র পরামর্শ দিলেও ওইদিন বিকেলে বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে ‘তলোয়ার-রাইফেল নিয়ে যুদ্ধ না করা’র পরামর্শ দেন তিনি। বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে সংলাপে এমন পরামর্শ দেন তিনি।

এনডিএমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com