1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন করলো ইউনিয়ন ব্যাংক

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭.৩৩ পিএম
  • ২৬৬ Time View

 অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন করেছে বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক। সোমবার (১৮ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, গত দুই বছর করোনাভাইরাসে ব্যবসা-বাণিজ্যের স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্তে¡ও ইউনিয়ন ব্যাংক সবকটি আর্থিক সূচকে ভালো করেছে। বর্তমানে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ ২১,৫৪৬ কোটি (একুশ হাজার পাঁচশত ছেচল্লিশ কোটি) টাকা এবং ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক। এছাড়াও তিনি সমবেত সকলকে প্রথম অর্ধ-বার্ষিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com